,

যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে বড় বোমা’ বিস্ফোরণে ৩৬ আইএস নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার আফগানিস্তানে নিক্ষেপ করা যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে বড় বোমা’ বিস্ফোরণে ৩৬ জন ইসলামিক স্টেট (আইএস) নামধারী জঙ্গি সংগঠনের সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে আফগানিস্তানের কর্মকর্তারা।

সিএনএন জানায়, যুক্তরাষ্ট্র নিজেদের সামরিক শক্তি প্রদর্শনের জন্য সিরিয়া হামলার এক সপ্তাহ পার হওয়ার মধ্যেই আবারো বিশ্বের সবচাইতে বড় বোমাটি নিক্ষেপ করেছে আফগানিস্তানে। পারমাণবিক অস্ত্রের বাহিরে এই বোমাটিকে নাম দেয়া হয়েছে ‘মাদার অফ অল বম্বস’।

৩০ ফুটের বেশি লম্বা এই বোমার ওজন ৯ হাজার ৭৯৭ কেজি। এই বোমাটির ২০০৩ সালে প্রথম পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হলেও এর আগে কোনো যুদ্ধে এটি ব্যবহৃত হয়নি।

পেন্টাগনের সূত্র দিয়ে বিবিসি তাদের সংবাদে জানিয়েছে পরমাণু বোমার বাইরে এটি সবচেয়ে বড় বোমা যা ফেলা হয়েছে ইসলামিক স্টেটের আস্তানায়। পাকিস্তান সীমান্তবর্তী নানগড়হর প্রদেশে আস্তানাটি। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র জানায়, এই অঞ্চলে কমপক্ষে ৬০০ থেকে ৮০০ আইএসআইএস যোদ্ধা রয়েছে। এই এলাকার মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ খুড়ে আফগান সরকারের বিরুদ্ধে নিজেদের অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছিল জঙ্গি গোষ্ঠীটি। সিএনএন ও বিবিসি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে