,

শাকিবকে দেখতে হাসপাতালে বোরকা পরে অপু

news-image

 

বিনোদন ডেস্ক : হাসপাতালে ঢালিউড কিং শাকিব খান। তাকে দেখতে ছুটে গেছেন অপু বিশ্বাস। সিনেমায় এমন দৃশ্য দেখা গেলেও এবার বাস্তবে স্বামী শাকিব খানকে দেখতে হাতপাতালে ছুটে গেলেন ঢাকাই সিনেমার কুইনখ্যাত অপু।

আজ ১৩ এপ্রিল হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালের জরুরি বিভাগে যান শাকিব খান। হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে এ অভিনেতাকে হাসপাতালে নেয়া হয়। এদিকে বিকেলে তাকে দেখতে হাসপাতালে যান অপু। এ সময় তার সঙ্গে ছেলে আব্রাহাম খান জয়ও ছিল।

এর আগে শাকিবের সুস্থতা কামনা করে তার জন্য সকলের দোয়া চান অপু বিশ্বাস। গত সোমবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সরাসরি অনুষ্ঠানে শাকিবের সঙ্গে বিয়ে ও সন্তান নিয়ে বিভিন্ন কথা বলেন অপু বিশ্বাস। বিষয়টি নিয়ে কয়েকদিন ধরেই আলোচনায় ছিল শাকিব-অপু জুটি।

এদিকে আগামীকাল, ১৪ এপ্রিল ‘রংবাজ’ সিনেমার মহরত হওয়ার কথা রয়েছে। শাকিব খান হঠাৎ অসুস্থ হওয়ায় ‘রংবাজ’ সিনেমার কাজ পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের