বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপত্তার স্বার্থে নববর্ষ উদযাপনে ডিএমপির ২৫ পরামর্শ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগরীতে বাংলা নববর্ষ-১৪২৪ উদযাপনের ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে ২৫টি পরামর্শ দেওয়া হয়েছে।

রাজধানীর সার্বিক নিরাপত্তার স্বার্থে এসব পরামর্শ মেনে নববর্ষ উদযাপন করার জন্য ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন।

আজ ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগরবাসীকে নববর্ষের উষ্ণ অভিনন্দন জানিয়ে বলা হয়, রমনা পার্কের গেট সমূহে বাতাসা ও ফুল বিতরণের মাধ্যমে নববর্ষ উদযাপনে রমনায় আগত নগরবাসীকে বরণ করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নববর্ষ উদযাপনের লক্ষ্যে রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, চারুকলা ইন্সটিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র সরোবর, হাতিরঝিলসহ ঢাকার বিভিন্ন স্থানে বাঙালি ঐতিহ্য ধারণ করে নানা আয়োজন থাকবে।

নগরীর প্রতিটি স্থানে নববর্ষ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ডিএমপির পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে উল্লেখ করে এতে বলা হয়েছে, যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে ট্রাফিক ব্যবস্থায় সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানস্থলে নগরবাসী যেন আনন্দ ও উচ্ছ্বাসের সাথে উৎসবমুখর পরিবেশে বর্ষবরণ করতে পারে সেজন্য নিরাপত্তা পরামর্শসমূহ অনুসরণ করার জন্য ডিএমপি সকলকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

ডিএমপির পরামর্শসমূহের মধ্যে রয়েছে, ইনডোর এবং সংরক্ষিত স্থানে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সূর্যাস্তের পরেও অনুষ্ঠান করা যাবে।

কেউ মুখোশ পরে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারবে না, এমনকি মঙ্গল শোভাযাত্রায় আয়োজক সংস্থা চারুকলা ইনষ্টিটিউটের সদস্যরাও মুখোশ ব্যবহার করতে পারবে না। তবে হাতে করে মুখোশ বহন করা যাবে।

এবারের নববর্ষে ভুভুজেলা (বাঁশি) বিক্রয়, বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

নিরাপত্তা পরামর্শসমূহ : এছাড়াও যে কোন প্রয়োজনে পুলিশের সহায়তা নেওয়ার পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখতে রমনার প্রবেশপথে তল্লাশি করার ক্ষেত্রে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যকে সহায়তা করার এবং শিশু/কিশোর সাথে থাকলে অবশ্যই তাদের পকেটে চিরকুটে বাসার ঠিকানা ও প্রয়োজনীয় মোবাইল নম্বর লিখে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া মোটর সাইকেলে চালকের পিছনে কোন লোক বহন করা যাবে না। তবে মোটর সাইকেলের পিছনে কোন আরোহী যদি স্ত্রী/নাবালক সন্তান হয় সেক্ষেত্রে বিবেচনা করা যাবে।

বিজ্ঞপিতে আরো জানানো হয়, রমনা পার্ক ও সোহারাওয়ার্দী উদ্যানে ডিএমপির পক্ষ থেকে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করার ব্যবস্থা থাকবে।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু