,

ঐতিহ্য লালন-পালন দেশপ্রেমের অঙ্গ: তথ্যমন্ত্রী

news-image

 

নিজস্ব প্রতিবেদক : জাতির নিজস্ব সংস্কৃতি পালন দেশপ্রেম আর দেশপ্রেম ঈমানের অঙ্গ বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ১৩ এপ্রিল বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘জাতির নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য লালন, ধারণ ও পালন দেশপ্রেমের অঙ্গ। আর দেশপ্রেম ঈমানের অঙ্গ। যারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে পয়লা বৈশাখ বা নববর্ষ পালনের বিরুদ্ধাচারণ করেন, তারা দেশপ্রেমিকও নন, প্রকৃত ধার্মিকও নন।’

তিনি বলেন, ‘দেশের গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্টদের এবং দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলা ভাষাভাষীকে এ উপলক্ষে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বর্ষবরণের উৎসব হোক নিজস্ব সংস্কৃতি আর আনন্দের রূপকার।’

বাংলা নববর্ষবরণকে বাঙালির সার্বজনীন উৎসব হিসেবে বর্ণনা করে মন্ত্রী তার শুভেচ্ছাবার্তায় বলেন, “পৃথিবীর সব ভাষাভিত্তিক জাতির নিজস্ব সার্বজনীন উৎসব-পার্বণ রয়েছে। চীনাদের ‘চীনা নববর্ষ’, ইরান থেকে মধ্য এশিয়া পর্যন্ত ‘নওরোজ’, ইংরেজি ভাষাভাষীদের ‘ইংরেজি নববর্ষ’, ঠিক তেমনই পয়লা বৈশাখ বাংলা ভাষাভাষী জাতি ও জনগোষ্ঠীর সার্বজনীন উৎসব।”

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের