,

পয়লা বৈশাখে হামলার হুমকি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

 

নিজস্ব প্রতিবেদক : পয়লা বৈশাখে কোনো ধরনের হামলার আশঙ্কা নেই। কোন হুমকিও আসেনি। তবে জনগণের নিরাপত্তার কথা চিন্তা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

১৩ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রমনা বটমূলে নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বৈশাখের দিন মোটরসাইকেলে চালক ছাড়া অন্য কোনো যাত্রী বহন না করতে এবং সঙ্গে ব্যাগ না রাখতে অনুরোধ করছি। এটি করা হচ্ছে নিরাপত্তার স্বার্থে।’

অপর এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘অতীতে কী হয়েছে তা সবাই জানে। তবে এবার বর্ষবরণকালে যেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, সেজন্য পুলিশ, র‌্যাবের সঙ্গে গোয়েন্দারা কাজ করছেন। কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলার শঙ্কা নেই। কেননা, পরিকল্পিত উপায়ে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত আছে।’

নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের