,

বিজয়নগরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে  অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মেরাশানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনো পর্যন্ত নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশের ধারণা বিষপান করে আত্মহত্যা করেছেন ওই যুবক। বিজয়নগর থানা পুলিশ সূএে জানা যায়,    দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা মেরাশানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অজ্ঞাত ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
সূএ আরো  জানান, নিহত যুবকের মুখ থেকে বিষের গন্ধ পাওয়া যাচ্ছিল। ধারণা করা হচ্ছে ওই যুবক বিষপান করে আত্মহত্যা করেছেন। তবে মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের