বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পিয়ং ইয়ং থেকে ৬ লাখ মানুষকে সরিয়ে ফেলতে কিম জং-উন’এর নির্দেশ

news-image

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন রাজধানী পিয়ং ইয়ং থেকে বাসিন্দাদের অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। এর ফলে আশঙ্কা করা হচ্ছে তিনি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। রাশিয়ার পত্রিকা প্রাভদা এমন খবর দিয়ে বলছে অন্তত ৬ লাখ মানুষ যা দেশটির রাজধানী পিয়ং ইয়ংএর বাসিন্দাদের ২৫ ভাগ, জরুরিভিত্তিতে সরিয়ে নিতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর উত্তর কোরিয়ার এধরনের পদক্ষেপকে যুদ্ধ প্রস্তুতি বলেই মনে করা হচ্ছে।
অন্যদিকে চীন উত্তর কোরিয়া সীমান্তে দেড় লাখ সেনা মোতায়েনের পর আরো ২৫ হাজার সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্র সফর করে দেশে ফিরে এসেছেন। উত্তর কোরিয়ার সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও পিয়ং ইয়ং ঘন ঘন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করায় দুটি দেশের মধ্যে কিছুটা টানাপড়েন চলছে। এছাড়া যুক্তরাষ্ট্র সিরিয়ায় ৫৯টি টমাহক ক্ষেপণাস্ত্র হামলার পর উত্তর কোরিয়া অভিমুখে যুদ্ধজাহাজ পাঠানোর পর চীনের সেনা মোতায়েনও যুদ্ধ প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে।
ইতিমধ্যে যুক্তরাষ্ট্র চীনকে উত্তর কোরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধের জন্যে চাপ সৃষ্টি করতে বলেছে। দক্ষিণ চীন সাগর নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশ জাপানের সঙ্গে চীনের সম্পর্কে বেশ কিছুটা রেষারেষি থাকলেও চীন সেখানে বিমান বন্দর নির্মাণের কাজ এগিয়ে নিচ্ছে। এর পাশাপাশি আগামী শনিবার এযাবতকালের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে যাচ্ছে উত্তর কোরিয়া।
এদিকে দক্ষিণ কোরিয়ার মিডিয়াগুলো বলছে, আসছে শনিবার যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে যাচ্ছে উত্তর কোরিয়্,াএমন কর্মসূচির নাম দেয়া হয়েছে ‘ডে অব দি সান’। পিয়ং ইয়ং’এ অন্তত ২’শ সাংবাদিক উপস্থিত রয়েছেন ১৫ এপ্রিল প্রেসিডেন্ট কিম জং-উনের জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের খবর সংগ্রহ করার জন্যে। তাদের একজন চ্যানেল নিউজ এশিয়ার বেইজিং সংবা“াতা জেরমি খো জানিয়েছেন, ভোর ৬টা ২০ মিনিটে আমাদের প্রস্তুত থাকার কথা বলা হলেও মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ডেইলি স্টার ইউকে/এক্সপ্রেস

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু