,

কানাডার নাগরিকত্ব পেলেন মালালা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের শিক্ষা আন্দোলনের নোবেলজয়ী মালালা ইউসুফজাইকে কানাডার সম্মানসূচক নাগরিকত্ব দেয়া হয়েছে।

বুধবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মালালার হাতে এই সনদ তুলে দেন।

সনদ হস্তান্তর উপলক্ষে টরেন্টোর পিচ টাওয়ারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে দেশটির মন্ত্রিপরিষদ সদস্য, কূটনীতিক ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

এ নিয়ে মালালা ছয়টি দেশের নাগরিকত্ব গ্রহণ করলেন। তিনিই হচ্ছেন সর্বকনিষ্ঠ কেউ যিনি কানাডার সম্মানসূচক নাগরিকত্ব পেলেন।

সনদ গ্রহণের পর মালালা বলেন, ‘এটি শুধু সম্মানসূচক নাগরিকত্বই নয়, এটি অঅমার জন্য অনেক সন্মানের। আমি আন্তরিকতার সঙ্গে এটি গ্রহণ করেছি।’

তিনি বলেন, ‘আমি কানাডাকে ধন্যবাদ জানাই নারী শিক্ষাকে গুরুত্ব দেয়ার জন্য। মানবতা, শরণার্থী, নারীদের জন্য কানাডার যে অবস্থান তা, অবশ্যই প্রশংসার দাবিদার।’

অনুষ্ঠানে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মালালার কার্যক্রম, বেড়ে ওঠার গল্পকে উৎসাহব্যঞ্জক বলে মন্তব্য করেন।

তিনি বলেন, তালেবানদের সহিংস বাঁধার পরেও মালালা দমে যায়নি, যেভাবে অন্যরা হারিয়ে যায়। বরং তিনি আরও শক্তিশালী হয়েছেন। ন্যায়বিচার প্রতিষ্ঠার আগ্রহ তার আরও তীব্র হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের