,

মেয়ের বিয়েতে দেড় কোটি পণ দিলেন চা বিক্রেতা!

news-image

অনলাইন ডেস্ক : সামান্য চা বিক্রেতা। তিনি সারাজীবনে কত টাকা আয় করতে? নিশ্চয় কোটি টাকা নয়। অথচ ভারতের জয়পুরের চা বিক্রেতা কিনা ৬ মেয়ের বিয়েতেই পণ দিয়েছেন দেড় কোটি টাকারও বেশি। খবর পেয়ে আয়কর বিভাগের কর্মকর্তারা রাজস্থান রাজ্যের ওই চা বিক্রেতার আয়ের উৎস জানতে ছুটে গেছেন।

গত ৪ এপ্রিল একসঙ্গে ৬ মেয়ের বিয়ে দিয়েছেন চা বিক্রেতা লীলারাম গুর্জর। সেই বিয়ের ভাইরাল হয়ে যাওয়া একটি ভিডিওয় দেখা গিয়েছে, নোটের তাড়া তুলে লোককে দেখাচ্ছেন তিনি, আর চিৎকার করে নোট গুণছেন। তারপর তা তুলে দিচ্ছেন বরপক্ষের হাতে।

মঙ্গলবার আয়করের নোটিশ পেয়েছেন গুর্জর। বুধবারই তাঁকে ডেকে পাঠায় আয়কর দফতর, কিন্তু তিনি আসেননি। কর্মকর্তারা জানিয়েছেন, আজ পর্যন্ত তাঁরা দেখবেন। তারপর যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হবে। গুর্জরের আয়ের ব্যাপারে তাঁকে প্রশ্ন করা হবে, দেখা হবে তিনি রিটার্ন ফাইল করেন কিনা। আয় সংক্রান্ত যাবতীয় কাগজপত্র দাখিল করতে বলা হবে।

এক ধাপেই দেড় কোটি টাকা বের করে দেওয়ার পাশাপাশি ৪ অপ্রাপ্তবয়স্ক কন্যার বিয়ে দেওয়ার অভিযোগেও ফেঁসেছেন গুর্জর। জানা গিয়েছে, শুধু বড় ২ মেয়ের বিয়ের কার্ড ছাপেন তিনি। অথচ বাকি ৪ মেয়েরও একইসঙ্গে বিয়ে দিয়ে দিয়েছেন।

পুলিশ এখন খুঁজছে গুর্জর পরিবারকে। কিন্তু তাঁরা উধাও। তাঁদের আত্মীয়দেরই পুলিশ স্টেশনে আসতে বলা হয়েছে। সূত্র: এবিপি আনন্দ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে