,

কিমকে ক্ষমতাচ্যুত করতে বিন লাদেনকে হত্যাকারী মার্কিন নেভি সিল টিম!

news-image

অনলাইন ডেস্ক : আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যায় ২০১১ সালে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যে বিশেষ দলটি অভিযান চালিয়েছিল, সেই সিল টিমের আরেকটি গ্রুপ এবার যাবে উত্তর কোরিয়ায়। পিয়ংইয়ংয়ের একনায়ক কিম জং উনকে ক্ষমতাচ্যুত করতে তারা দক্ষিণ কোরিয়ায় যৌথ সামরিক মহড়া চালাবে বলে জানা গেছে।

এ ব্যাপারে গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, জং উনকে সরাতে সিল টিম সিক্স নামে পরিচিত স্পেশাল ওয়ারফেয়ার ডেভেলপমেন্ট গ্রুপ তাদের দেশে সামরিক মহড়া চালাবে। এছাড়া কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ দেশটির এক সেনা কর্মকর্তার পরিচয় গোপন রেখে তাঁর বরাত দিয়ে জানায়, যুক্তরাষ্ট্রের একটি বিশেষ বাহিনী এ বছর ফোল ঈগল ও কি রিজলভ শীর্ষক সামরিক অনুশীলন করবে। এ বাহিনীতে একটা বড় অঙ্কের সদস্য থাকছে। তারা উত্তর কোরিয়ায় অনুপ্রবেশ করে জং উনকে ক্ষমতাচ্যুত করা এবং দেশটির গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করার মহড়া চালাবে।

এদিকে, দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে গত মাসে সেখানে পৌঁছায় পরমাণু হামলায় সক্ষম বিমানবাহী এক মার্কিন রণতরি। গতকাল সেখানে আরেকটি রণতরি পৌঁছানোর কথা। বিমানবাহী রণতরি ইউএসএস কার্ল ভিনসনের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর বিশেষ ইউনিট ডেল্টা ফোর্সও রয়েছে। ডেল্টা ফোর্স সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনায় একটি বিশেষায়িত বাহিনী।

ইয়োনহাপের দাবি, জং উনকে উৎখাতের পরিকল্পনার অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ায় জড়ো হয়েছে এসব মার্কিন রণতরি। দক্ষিণ কোরিয়ার এসব খবর প্রকাশের ঠিক আগের দিন মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটে লেখেন, চীন সাহায্য না করলে তাঁর দেশ একাই কোরিয়া সংকটের সমাধান করবে। সূত্র : ডেইলি মেইল

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে