,

রুবেলের তোপে স্মরণীয় হলো না আশরাফুলের ফেরা

news-image

স্পোর্টস ডেস্ক : ফিক্সিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় লিগ দিয়ে মোহাম্মদ আশরাফুল ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন গত ডিসেম্বরে। তবে আজ বিকেএসপিতে প্রাইম ব্যাংকের বিপক্ষে কলাবাগানের ক্রীড়াচক্রের হয়ে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রত্যাবর্তন হয়েছে ৩২ বছর বয়সী ব্যাটসম্যানের।

ফেরাটা অবশ্য স্মরণীয় করে রাখতে পারেননি আশরাফুল। ওপেনিংয়ে নেমে রুবেলের বলে বোল্ড হওয়ার আগে করেছেন ৬ রান। রুবেলের দুর্দান্ত বোলিংয়ে আশরাফুলের কলাবাগান ৪৬.২ ওভারে গুটিয়ে গেছে ১৮৪ রানে। ২১ রানে ৬ উইকেট নিয়েছেন বাংলাদেশ দলের এই পেসার। তবে হ্যামিল্টন মাসাকাদজা (৩৮) ও তুষার ইমরান (৪৭)—কলাবাগানের গুরুত্বপূর্ণ দুটি উইকেট পেয়েছেন সৌম্য সরকার।

বিকেএসপির আরেক মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মোহামেডান ৮ উইকেটে করেছে ২২০ রান। ৭৮ রানে ৪ উইকেট হারানো মোহামেডানকে টেনে তুলেছে আসলে পঞ্চম উইকেটে রহমত শাহ-মেহেদী হাসান মিরাজের ১১৮ রানের জুটি। সহজ-কঠিন মিলিয়ে গোটা ছয়েক সুযোগ পাওয়া রহমত রান আউটে কাটা পড়ার আগে করেছেন ৭৮ রান। চাপের মুখে যে ভালো খেলেন আরও একবার প্রমাণ করেছেন মিরাজ। আলাউদ্দিনের বলে আবু হায়দারের ক্যাচ হওয়ার আগে এই স্পিন অলরাউন্ডার করেছেন ৫২ রান।

গত প্রিমিয়ার লিগে আম্পায়ারদের সঙ্গে অসদাচরণের দায়ে ১ ম্যাচ নিষিদ্ধ থাকায় এ ম্যাচে নেই মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের