,

সাত খুন: নুরের ম্যানেজারের আত্মসমর্পণ

news-image

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি জামাল উদ্দিন আদালতে আত্মসমর্পণ করেছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে তিনি আত্মসমর্পণ করেন।

জামাল উদ্দিন এই মামলার প্রধান আসামি নূর হোসেনের অবৈধ মাদক ব্যবসা নিয়ন্ত্রণের ম্যানেজার ছিলেন। সাত খুনের ঘটনায় মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আলম যুগান্তরকে জানান, গত ১৬ জানুয়ারি সাত খুন মামলায় রায় ঘোষণা করেন আদালত। রায়ে ২৬ জনকে মৃত্যুদণ্ড ও ৯ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়। মৃত্যুদণ্ড পাওয়া জামাল উদ্দিন তাদের একজন।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ আদালতে হাজিরা শেষে ফেরার পথে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ ৭ জন অপহরণের শিকার হন।

এর তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ ভেসে উঠে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের