,

হেফাজতের সঙ্গে কোনো আপস হয়নি: ওবায়দুল

news-image

নিউজ ডেস্ক : হেফাজতে ইসলাম বা কোনো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আওয়ামী লীগ কখনও আপস করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফীর সঙ্গে মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পর এ নিয়ে আলোচনার মধ্যে ওবায়দুল কাদের এ বক্তব্য দিলেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সাম্প্রদায়িক রাজনীতি করে না। হেফাজত বা আলেমদের সঙ্গে কোনো জোটও করেনি। আলেমদের সঙ্গে আলোচনায় শুধু কওমী মাদ্রাসার শিক্ষার স্বীকৃতি দেয়া হয়েছে, কোনো বিষয়ে আপস হয়নি।’

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিএনপি চেয়ারপারসনের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘যেকোনো মানদণ্ডে প্রধানমন্ত্রীর ভারত সফর ছিল অত্যন্ত কার্যকরি, ফলপ্রসূ ও সমগ্র জাতির জন্য মর্যাদাপূর্ণ। কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই সফর সম্পর্কে গতানুগতিক মিথ্যাচার ও অন্তঃসার শূন্য বিভ্রান্তিমূলক বক্তব্য উপস্থাপন করেছেন।’

জনমনে বিভ্রান্তি সৃষ্টির জন্য বিএনপির এ ধরনের অসত্য, বানোয়াট ও দূরভিসন্ধিমূলক বক্তব্যের তীব্র নিন্দা এবং বিএনপি নেত্রীকে কোনো কিছু না জেনে, না বুঝে ‘অন্ধকারে ঢিল ছুড়ে মারার’ অপরাজনীতি থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের রাজনীতিতে কতিপয় অর্বাচীন ব্যক্তি ও দল সময়ে সময়ে এক ধরনের ‘ভারতীয় জুজু’কে পুঁজি করে তাদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির অপচেষ্টা চালান। বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার এই নোংরা খেলা নতুন কিছু নয়।

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে ‘ভারত বিরোধিতার রাজনীতি’র কৌশল বহুবার ব্যবহৃত হয়েছে। কিন্তু বাংলাদেশের সচেতন দেশপ্রেমিক জনগণ বিএনপির ভারতবিরোধিতার বহুল প্রচারিত এই ভাঙা রেকর্ড বারবার প্রত্যাখ্যান করেছে।

এ সময় ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে খালেদা জিয়া ও বিএনপির গাত্রদাহের নিগূঢ় রহস্য তার কাছে আছে বলে দাবি করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে