,

বিচার ঠিক, মৃত্যুদণ্ড নয় : যুক্তরাজ্য

news-image

নিউজ ডেস্ক : সাবেক ব্রিটিশ হাই কমিশনারের উপর গ্রেনেড হামলা চালিয়ে তিন জনকে হত্যার বিচারকে ঠিক বললেও সাজা হিসেবে মৃত্যুদণ্ডের বিরোধিতা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাজ্য।

২০০৪ সালের ২১ মে সিলেটে ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী ওপর হামলার ওই ঘটনায় সব আইনি প্রক্রিয়া শেষে বুধবার রাতে ফাঁসিতে ঝুলিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের নেতা মুফতি আব্দুল হান্নান ও তার দুই সহযোগীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

বৃহস্পতিবার গণমাধ্যমকে এক প্রশ্নের জবাবে ঢাকায় যুক্তরাজ্যের হাই কমিশন বলেছে, সিলেটে হযরত শাহজালালের মাজার মসজিদে হামলার ঘটনা ‘খুবই মর্মান্তিক’।

‘এটা ঠিক যে, সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হয়েছে। যেকোনো অবস্থায়, মৃত্যুদণ্ডের সাজার বিরুদ্ধে যুক্তরাজ্য তার দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করছে। ’

১৭ বছর আগে ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীকে হত্যার উদ্দেশ্য নিয়ে জঙ্গিরা হযরত শাহজালালের মাজার প্রাঙ্গণে গ্রেনেড হামলা চালিয়েছিল। আনোয়ার চৌধুরী প্রাণে বেঁচে গেলেও সেদিন দুই পুলিশ সদস্যসহ তিনজন নিহত হন।

ঘটনার দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশের শীর্ষ নেতা মুফতি হান্নান, শরীফ শাহেদুল বিপুল ও দেলোয়ার হোসেন রিপনকে ফাঁসিতে ঝোলানো হয়।

এর আগে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাসহ যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকরের সমালোচনা করে আন্তর্জাতিক গণমাধ্যমের ফলাও করে সংবাদ প্রচার করা হলেও মুফতি হান্নানের ফঁসি কার্যকরের ঘটনায় বিবিসি ছাড়া আর কোথাও চোখে পড়েনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে