,

খালেদা জিয়ার নাশকতার আরো চার মামলা স্থগিত

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার আরো চার মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে মামলার অভিযোগ আমলে নেওয়ার আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়েও রুল জারি করেছেন আদালত। বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি আ ন ম বশিরুল্লাহর ডিভিশন বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

বিরোধীদলীয় জোটের ডাকা হরতাল চলাকালে মিরপুরের দারুসসালাম ও যাত্রাবাড়ী থানায় ২০১৫ সালের জানুয়ারি মাসে নাশকতার এসব মামলা দায়ের করা হয়। এ সব মামলায় খালেদা জিয়াকে ইন্ধনদাতা হিসেবে উল্লেখ করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

পরে ঢাকা মহানগর দায়রা জজ অভিযোগ আমলে নেয়। এই অভিযোগ আমলে নেওয়ার আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। আবেদনের পক্ষে জয়নুল আবেদিন ও এম মাহবুব উদ্দিন খোকন এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির শুনানি করেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের