,

কোটালীপাড়ায় মুফতি হান্নানের লাশ দাফন সম্পন্ন

news-image

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় হুজির শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান মুন্সির লাশ দাফন সম্পন্ন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৫টা ১৭ মিনিটে একটি অ্যাম্বুলেন্সে করে মুফতি হান্নানের লাশ কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামে নিয়ে আসেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মুফতি হান্নানের বড়ভাই মাওলানা মুন্সি আলিউজ্জামান ও ভাইর বৌ শারমিন নাহার মুফতি হান্নানের লাশ গ্রহণ করেন।

ভোর ৫ টা ৩৫ মিনিটে বাড়ির পাশে হিরন বালিকা মাদ্রাসা ও এতিম খানা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। মুফতি হান্নানের বড়ভাই মাওলানা মুন্সি আলিমুজ্জামান জানাজা পড়ান। পরে মুফতি হান্নানের লাশ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। ভোর ৫ টা ৪৫ মিনিটের মধ্যেই লাশ দাফনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

এ সময় কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার জিলাল হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক উপস্থিত ছিলেন।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক হুজির শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান মুন্সির লাশ দাফনের খবর নিশ্চিত করে জানান, জানাজায় মুফতি হান্নানের পরিবারের সদস্য ও নিকট আত্মীয় স্বজনের মধ্য থেকে ৩১ জন অংশ নেন। লাশ দাফনের পর কোটালীপাড়া উপজেলার আইন শৃঙ্খলা
পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তারা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের