,

ট্রাম্পকে পেছনে ফেললেন মোদি

news-image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সবচেয়ে জনপ্রিয় বিশ্বনেতা হিসেবে উঠে এলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বর্তমানে এই ছবি শেয়ারিং সাইটে তাঁর ফলোয়ার সংখ্যা ৬৯ লাখ। শুধু তাই নয়, ইনস্টাগ্রামের সবচেয়ে সক্রিয় বিশ্বনেতা হিসেবেও অন্যদের তুলনায় অনেকটাই এগিয়ে মোদি।

সোশ্যাল মিডিয়ায় মোদি যথেষ্টই যে সক্রিয়, তার প্রমাণ আগেও মিলেছে। এখনও পর্যন্ত মোদি ১০১টি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। সেখানে বিপুল পরিমাণ কমেন্ট ও লাইক পড়েছে। খবর এবিপি আনন্দের।

সম্প্রতি, ‘ওয়ার্ল্ড লিডার্স অন ইনস্টাগ্রাম’ শীর্ষক একটি সমীক্ষা হয়। সেখানে গত এক বছর ধরে মোট ৩২৫ জন রাষ্ট্রনেতা ও পররাষ্ট্রমন্ত্রীদের অ্যাকাউন্টের বিশ্লেষণ করা হয়। তাতেই এই তথ্য ধরা পড়ে।

মোদির চেয়ে ৪ লাখ কম ফলোয়ার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর ফলোয়ার সংখ্যা ৬৩ লাখ। ৩৭ লাখ ফলোয়ার নিয়ে তৃতীয় স্থানে পোপ ফ্রান্সিস। চতুর্থ স্থানে হোয়াইট হাউসের সরকারি অ্যাকাউন্ট, যার ফলোয়ার সংখ্যা ৩৪ লাখ।

সমীক্ষার দায়িত্বে থাকা জনসংযোগ-সংক্রান্ত সংস্থা বার্সন-মার্সটেলার জানিয়েছে, মোদির পোস্টগুলিতে গড়ে ২.২৩ লাখ কমেন্ট ও লাইক পড়ে।

 

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের