,

স্বামী হ্যান্ডসাম নয়, পাথর মেরে হত্যা!

news-image

নতুন বিয়ের পর স্বামী-স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক থাকবে এটাই স্বাভাবিক। তবে ভারতে এবার ঘটেছে ভিন্ন ঘটনা। বিয়ের এক সপ্তাহের মাথায় স্বামীকে পাথর ছুড়ে হত্যা করেছেন তাঁর স্ত্রী!

ঘটনাটি ঘটেছে ভারতের তালিম নাড়ু রাজ্যের কুদ্দালোর জেলায়।

আজ বুধবার ভারতের দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ খবর জানানো হয়। ওই নারীকে এরই মধ্যে আটক করেছে পুলিশ।

২২ বছর বয়সী ওই নারীর বিয়ে হয় গত সপ্তাহে। এরপর গতকাল মঙ্গলবার রাতে তাঁদের বাসায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর একপর্যায়ে স্বামীর ওপর হামলা করেন তিনি।

যদিও প্রথমে ওই নারী কান্নাজড়িত কণ্ঠে বলেছিলেন, তাঁর স্বামীকে কেউ হত্যা করেছে। অনুসন্ধানের পর পুলিশ স্বামীকে হত্যার অভিযোগে আজ তাঁকে আটক করে। পরে স্থানীয় আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, ওই নারীর স্বামীর বয়স প্রায় ২৫ বছর। বিয়ের পর আত্মীয় ও বন্ধুরা ওই নারীকে বলতে থাকে, তাঁর স্বামী দেখতে হ্যান্ডসাম নয়, স্বামীর সঙ্গে তাঁর মেলে না। পরে মনঃক্ষুণ্ণ হয়ে স্বামীকে হত্যা করেন তিনি।দ্য টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের