,

সুপার শপের ফ্রিজের ভিতর ১২ ফুট অজগর!

news-image

অনলাইন ডেস্ক : সুপার শপে বাজার করতে গিয়ে ফ্রিজ খুলতেই মস্ত বড় এক অজগর সাপ! কুণ্ডলী পাকিয়ে বসে আছে। কী মনে হবে, তখন। এমনটাই ঘটেছে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের একটি সুপার শপে বাজার করতে যাওয়া এক নারী ভাগ্যগুণে বেঁচে গেছেন।

এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, কেপটাউনের স্পার স্টোর নামে একটি সুপার শপের ফ্রিজ থেকে ১২ ফুট লম্বা ‘আফ্রিকান রক পাইথন’ প্রজাতির ওই অজগরটি উদ্ধার করা হয়।

প্রতিবেদনে বলা হয়, এক নারী ওই সুপার শপে হিমায়িত খাবার কিনতে গিয়েছিলেন। দই নেওয়ার জন্য ফ্রিজ খুলে হাত দিতেই দেখেন দই রাখার জায়গায় ঘাপটি মেরে বসে আছে ১২ ফুট লম্বা অজগর। দেখেই ‘সাপ সাপ’ বলে চিৎকার করতে থাকেন তিনি। কিন্তু ফ্রিজের ভেতর অজগরটি ঘুমন্ত অবস্থায় থাকায় সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন ওই নারী।

প্রতিবেদনে বলা হয়, এ ঘটনার পর স্থানীয় সাপুড়েদের খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে গিয়ে ফ্রিজ থেকে অজগরটি উদ্ধার করেন। পরে সেটিকে ন্যাশনাল পার্কে ছেড়ে দেওয়া হয়।

শপের ব্যবস্থাপক মার্টি এসনোফ বলেন, ‘অজগরটি ভবনের ছাদ বা পানি নিষ্কাশনের নালা দিয়ে স্টোরে ঢুকেছে বলে মনে হচ্ছে। পরে ফ্রিজের ভেতর আরাম পেয়ে সে ঘুমিয়ে পড়ে। স্টোরের পেছনে ঝোপঝাড়ে অসংখ্য সাপ রয়েছে। আমরা ক্রেতাদের বলছি, ভয় পাওয়ার কারণ নেই। এখন স্টোর নিরাপদ, সে ব্যাপারেও আশ্বস্ত করছি।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের