,

লন্ডনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাংলাদেশি তরুণ খুন

news-image

নিউজ ডেস্ক : পূর্ব লন্ডনে স্থানীয় সময় বিকেলে মায়ের চোখের সামনে তার তরুণ ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা করে বাংলাদেশি বংশোদ্ভূত তরুণদেরই আরেকটি গ্রুপ। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল আনুমানিক ৪.৪৫ মিনিটে বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের মাইলএন্ড এলাকার ওয়েগার স্ট্রিটে এই ঘটনা ঘটে।

ব্রিটেনের শতবর্ষী বাংলা দৈনিক সংবাদপত্র সত্যবাণী জানিয়েছে, আনুমানিক ২০ বছর বয়সী নিহত জামানুর ইসলামকে কতিপয় তরুণ তার ঘর থেকে ডেকে নিয়ে এসে ছুরিকাঘাত চালায়। হত্যাকারীরা পরিচিত বিধায় তাদের ডাকে ঘর হতে বের হতে চাইলে জামানুরের মা তাকে বের হতে নিষেধ করেন। কিন্তু মায়ের বারন অমান্য করে তাকে ডাকার কারণ জানতে ঘর থেকে বের হওয়ার সাথে সাথেই ঐ তরুণরা ঝাপিয়ে পড়ে জামানুরের উপর, ছুরিকাঘাত করতে থাকে তাকে উপর্যোপরী।

ছেলেকে ছুরিকাঘাত হতে দেখে জামানুরের মা চিৎকার করতে থাকলে আক্রমণকারীরা পালিয়ে যায়। ততক্ষণে মায়ের চোখের সামনে মৃত্যুর দিকে এগিয়ে যেতে থাকে জামানুর। লোকজন জড়ো হয়ে অ্যাম্বুলেন্স ও পুলিশ কল করলে তারা এসে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে যান তাকে। কিন্তু ডাক্তাররা মৃত ঘোষণা করেন জামানুরকে।

ঘটনার সাথে জড়িত সন্দেহে ১৮ বছর বয়সী এক তরুণকে আটক করেছে পুলিশ। পূর্ব লন্ডনের একটি পুলিশ স্টেশনে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের