,

মেলানিয়া ট্রাম্পের কাছে ক্ষমা চাইল ডেইলি মেইল, ত্রিশ লাখ ডলারে সমঝোতা

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের মডেলিং ক্যারিয়ার নিয়ে আপত্তিজনক সংবাদ প্রকাশের জেরে ক্ষমা চেয়েছে ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইল। মিসেস ট্রাম্পকে তারা ক্ষতিপূরণ দিতেও রাজি হয়েছে।

ওই পত্রিকায় একটি সংবাদ প্রকাশ করা হয়েছিল যে, একসময় মেলানিয়া ট্রাম্প এসকর্ট হিসাবে কাজ করতেন। যদিও পরে ওই প্রতিবেদনটি প্রত্যাহার করে নেয়া হয়।

যারা অর্থের বিনিময়ে সঙ্গ দিয়ে থাকেন, তাদেরকে এসকর্ট বলে বর্ণনা করা হয়।গতবছরের মার্কিন নির্বাচনের প্রচারণার সময় ওই প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

এর পর ডেইলি মেইলের বিরুদ্ধে ১৫ কোটি ডলার ক্ষতিপূরণের মামলা করেন মেলানিয়া ট্রাম্প। ক্ষতিপূরণের প্রস্তাব আর পত্রিকাটির ক্ষমা প্রার্থনায় সম্মত হয়েছেন মিসেস ট্রাম্প।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, ক্ষতিপূরণ যাই দাবি করা হোক না কেন, মামলার খরচসহ ত্রিশ লাখ ডলারে ডেইলি মেইল আর মিসেস ট্রাম্পের মধ্যে সমঝোতা হয়েছে। বিবিসি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের