,

শান্তনু কায়সারের মৃত্যুতে সাহিত্য একাডেমির শোক

news-image

বাংলাদেশের স্বাধীনতা উত্তরকালে প্রবন্ধ-গবেষনা ও সমালোচনা -সাহিত্যে এক উল্ল্যেখযোগ্য নাম শান্তনু কায়সার। গত মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তিনি মৃত্যুবরণ করেন। ২০১৫ সালে প্রবন্ধ ও গবেষনায় বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত এই জীবনঘনিষ্ঠ লেখক ছিলেন বহুসাত্রিক প্রতিবার অধিকারী। তিনি একাধারে ছিলেন কবি,গল্পকার,নাট্যকার,এবং প্রাবন্ধিক।শান্তনু কায়সারের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া এবং সাহিত্য একাডেমির সম্পর্ক ছিল আমৃত্যু সুগভীর। তিনি দীর্ঘদিন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ইংরেজি বিভাগে অধ্যাপনা করেছেন। আমৃত্যু তিনি ছিলেন সাহিত্য একাডেমির অন্যতম উপদেষ্টা। দেশ এবং দেশের বাইরে সুবক্তা এবং তাত্ত্বিক আলোচক হিসেবে তাঁর খ্যাতি সুবিদিত। সাহিত্য একাডেমির বহু অনুষ্ঠানে তিনি বক্তৃতা করেছেন। শান্তনু কায়সারের অকাল মৃত্যু দেশ এক বস্তনিষ্ঠ তাত্ত্বিক লেখককে হারালো – যে ক্ষতি দীর্ঘদিনে পূরণ হওয়ার নয়। বাংলা নববর্ষের পূর্বমুহূর্তে শান্তনু কায়সারের মৃত্যুতে সাহিত্য একাডেমি পরিবার গভীরভাবে শোকাভিভূত। আমরা কামনা করি তাঁর আতœীয় পরিজন এবং ঘনিষ্ঠজন এই মৃত্যুর অপরিসের শোক বহন করার শক্তি অর্জন করুক।

 

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের