,

মাধবপুরে যুবক খুনের ঘটনায় মামলা ,গ্রেফতার-১

news-image

নিজস্ব প্রতিনিধি : বাড়ি থেকে ডেকে নিয়ে যুবক কে হত্যা করে রেল লাইনের পাশে ফেলে রাখার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবক কে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ।
গত বুধবার ভোর রাতে মাধবপুরের তেলিয়াপাড়া  ফাড়িঁর পুলিশ ব্রাক্ষণবাড়িয়া জেলার বিজয়নগর পুলিশের সহযোগিতায় সিঙ্গারবিল এলাকায় অভিযান চালিয়ে বিজয়নগর উপজেলার নলগড়িয়া গ্রামের আবুল কালামের ছেলে হাবিব (২৫) কে গ্রেফতার করে। হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ মঙ্গলবার সকালে রসুলপুর রেল লাইনের পাশ থেকে মাসুদ মিয়া (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে । সে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নোয়াবাদি গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী ইয়াসমিন বাদি হয়ে বুধবার সকালে গ্রেফতার হওয়া যুবক হাবিব সহ ৩ জনের নাম উল্লেখ করে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। নিহতের স্ত্রী মামলায় উল্লেখ  করেন আর্থিক লেনদেন কে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় আসামীগন মাসুদ কে  ঘর থেকে ডেকে নিয়ে খুন করে লাশ মাধবপুর উপজেলার রসুলপুর এলাকার রেল লাইনের পাশে ফেলে যায়।মাধবপুর থানার পুলিশ সূএে জানা যায় যে, আদালতে  গ্রেফতারকৃত হাবিবের ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের