,

রাঙ্গুনিয়ায় ভবনে জঙ্গি বিরোধী ব্লক রেইড অভিযান

news-image

নিজস্ব প্রতিবেদক : রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালী এলাকায় ভিআইপি টাওয়ার নামের একটি ছয়তলা ভবনে জঙ্গিবিরোধী ব্লক রেইড অভিযান চালিয়েছে রাঙ্গুনিয়া থানা পুলিশ। জঙ্গি বিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে জানায় পুলিশ। বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যা ছয়টায় হঠাৎ করে ওই ভবনের চারপাশে ঘিরে অভিযান চালালেও ভিতরে কোনো জঙ্গি পাওয়া যায়নি বলে জানা যায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সন্ধ্যা ছয়টার পর হঠাৎ করে পুলিশ সদস্যরা এসে উপজেলার ইছাখালীর ভিআইপি টাওয়ার নামের ওই ভবনটি ঘিরে রাখে। এরপর ভেতরে প্রবেশ করে অভিযান শুরু করেন তারা। কিন্তু ভিতরে গিয়ে কোন জঙ্গি পাওয়া যায়নি। রাঙ্গুনিয়ায় হঠাৎ এই ধরণের অভিযানে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে।

রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ মো. আহছানুল কাদের ভুঞা জানান, জঙ্গিবিরোধী অভিযানের অংশ হিসেবে ব্লক রেইড অভিযান শুরু করেছি আমরা। এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তবে সন্ধ্যা ৬টা থেকে আধা ঘন্টার অভিযানে ভেতরে কোনো জঙ্গি সদস্যকে পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের