,

মুম্বাইয়ের বিপক্ষে রাতে মাঠে নামছেন মোস্তাফিজ

news-image

 

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরে প্রথমবারের মতো খেলে দলকে শিরোপার জয় করে দিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। এবার আবারো হায়দরাবাদের হয়ে মাঠে নামছেন তিনি।

আর সবকিছু ঠিক থাকলে আজই মুম্বাইয়ের বিপক্ষে মাঠেও দেখা যেতে পারে গত মৌসুমের উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়া এই তারকাকে। এমটাই আভাস দিয়েছেন হায়দ্রাবাদ কোচ টম মুডি।

অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও হায়দরাবাদের সাবেক এই তারকা বলেন, ‘মোস্তাফিজ দলের সঙ্গে যোগ দিয়েছে, আর সে কার জায়গায় খেলবে এ সিদ্ধান্ত হতে পারে ম্যাচের আগে। তবে চূড়ান্ত একাদশে সে আমাদের বিবেচনায় আছে।’

গত মৌসুমে প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়ে কাটার-স্লোয়ার-ইয়র্কারের সংমিশ্রণে দুর্দান্ত বোলিং করে ১৬ ম্যাচে ২৪.৭৬ গড়ে মোস্তাফিজ নিয়েছিলেন ১৭ উইকেট।

মোস্তাফিজকে ছাড়াই ইতোমধ্যে দুটি ম্যাচ খেলেছে সানরাইজার্স হায়দরাবাদ। দুটি ম্যাচেই জয় পেয়েছে তারা। উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৩৫ রানে জয় পেয়েছিল চ্যাম্পিয়নরা। আর নিজেদের দ্বিতীয় ম্যাচে গুজরাট লায়ন্সকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে ডেভিড ওয়ার্নারের দল।

উল্লেখ্য, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯