,

৪৮ বলে ১৪৬ রানের বিশ্ব রেকর্ড গড়লেন শফিকুল

news-image

তিন ম্যাচ আর্ন্তজাতিক টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শফিকুল ইসলামের সেঞ্চুরিতে ভারত হুইল চেয়ার ক্রিকেট দলের সঙ্গে ৮১ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দল।
ড্রিম ফর ডিসঅ্যাবিলিটি ফাউন্ডেশন ও প্যারা স্পোর্টস ফাউন্ডেশন যৌথভাবে এ সিরিজের আয়োজন করে।
বুধবার সকালে অতিরিক্ত তাপমাত্রার কারণে ১৫ ওভারের ম্যাচ হবে সিধান্ত জানান ম্যাচ রেফারি। ভারতের রাজধানী দিল্লির আরডি রাজপাল স্কুল মাঠে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাটিং করে জয়ের জন্য ২৫২ রানের টার্গেট দেয় বাংলাদেশ দল।
শফিকুল মাত্র ৪৮ বল খেলে ১১টি ছয় এবং ২০টি চারের সাহায্যে ১৪৬ রান করে অপরাজিত থাকেন। আর এ ইনিংসিটিই হচ্ছে হুইল চেয়ার ক্রিকেটে বিশ্ব রেকর্ড। শেষ পর্যন্ত ১৫ ওভারে দুই উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করে ইনিংস শেষ করে বাংলাদেশ।
এদিকে বিশাল রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ১৭০ রান করতে সক্ষম হয় ভারত।
গেলো ১০ এপ্রিল সিরিজ খেলতে ভারত যায় ড্রিম ফর ডিসঅ্যাবিলিটি ফাউন্ডেশনে বাংলাদেশ এর হুইল চেয়ার ক্রিকেট টিম। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলা হয়ে দিল্লি যায় তারা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের