,

কলম নিয়ে খেলছিলেন সংবাদ পাঠিকা হঠাৎ শুরু লাইভ (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : কিছু দিন আগেই এক সংবাদ পাঠিকার চরম পেশাদারিত্বের নমুনা সামনে এসেছিল। সুপ্রীত কউর নামে ওই নারী যখন লাইভ বুলেটিন পড়েছিলেন সেই সময় তিনি পান স্বামীর মৃত্যুসংবাদ। দুর্ঘটনার খবর পড়াকালীনই বুঝেছিলেন বড় অঘটন ঘটে গিয়েছে। কিন্তু সুপ্রীত নিজে ভেঙে পড়েননি। শান্ত ভাবে পুরো নিউজ বুলেটিন পড়া শেষ করে তবে তিনি কান্নায় ভেঙে পড়েন। তাঁর এই চরম পেশাদারিত্ব কুর্নিশ আদায় করেছিল গোটা বিশ্বের। সোশ্যাল মিডিয়া এই খবরে খানিকটা দুঃখও পেয়েছিল। এ বার হাসির রোল নেটদুনিয়া জুড়ে।

হাতে কলম নিয়ে নাড়াচাড়া করছিলেন তিনি। আচমকাই শুরু হয় লাইভ। হঠাৎ খেয়াল হল ক্যামেরা চালু হয়ে গিয়েছে। আঁতকে উঠলেন। এর পরেই সঙ্গে সঙ্গে ফিরলেন পেশাদারিত্বে। শিরোনাম পড়ে গেলেন একনাগাড়ে। সবার শেষে মুখে হাসিও টানলেন। কিন্তু ওই চমক ভাঙার মুহূর্তটিই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সংবাদ পাঠিকা নাতাশা এক্সেলবাইয়ের এই ভিডিও মাতিয়ে রেখেছে নেটদুনিয়াকে।

অস্ট্রেলিয়ার এক নিউজ চ্যানেলের উপস্থাপিকা এক্সেলবাইয়ের প্রতিক্রিয়া দেখে হাসছে নেটদুনিয়া। চমক ভাঙার পর পেশাদারিত্বের যে নমুনা তিনি দেখিয়েছেন তাও প্রশংসা কুড়োচ্ছে। অনেকে আবার তার ভঙ্গির সঙ্গে নানা সিনেমার ক্লিপিংস জুড়েও মজা করছেন। ক্রাইসিস মোমেন্টকে যেভাবে দক্ষতার সঙ্গে তিনি সামলে নিয়েছেন তাতে অস্ট্রেলিয়ার আরো অনেক গণমাধ্যম নতুন নতুন চাকরীর অফার নিয়েও তার কাছে আসছে।

https://www.facebook.com/ABCMediaWatch/videos/1619682238106249/

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে