,

বাঞ্ছারামপুর শিল্পকলা একাডেমীর বেহালদশা

news-image

সালমা আহমেদ, বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ২০০৮ সালের ৪ সেপ্টেম্বর থেকে বাঞ্ছারামপুর শিল্পকলা একাডেমীর কার্যক্রম তালা বন্ধ। প্রতিষ্ঠার পর থেকে শুরু করতে পারেনি কোনো কার্যক্রম। ভর্তি করাতে পারেনি কোনো শিক্ষার্থী। কাগজে-কলমে ২২ সদস্যের পরিচালনা পর্ষদ থাকলেও কার্যক্রমে নেই। সরকারি পৃষ্ঠপোষকতার এই প্রাত্যহিক জনজীবনে খুব দরকারি শিল্পকলা একাডেমীর মতো প্রতিষ্ঠানটির থোক বরাদ্ধ আসে।আবার কার্য্যক্রম না থাকায় তা আবার ফিরেও যায়।
এর সভাপতি হিসেবে আছেন বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শওকত ওসমান এবং সাধারণ সম্পাদক নেই ।তবে সদস্য আছেন ২০জন।
খোজ নিয়ে জানা গেছে, নারায়ণগঞ্জ বর্তমান জেলার প্রশাসক সাইফুল ইসলাম বাদল ২০০৮ সালে উপজেলা নির্বাহী অফিসার পদে থাকাকালীন তার আন্তরিক উৎসাহে সরকারি পৃষ্ঠপোষকতায় বাঞ্ছারামপুর উপজেলা শিল্পকলা একাডেমীর কার্য্যক্রম শুরু হয়।তিনি বদলী হয়ে যাবার পর থেকে শুধু পদ-পদবী আর কমিটি নিয়ে ‘প্রকৃত শিল্প ও সংস্কৃতিমনা’ এবং ‘শিল্প-সংস্কৃতিতে অনভিজ্ঞ রাজনৈতিক নেতা’- এমন দুটি গ্রুপের মধ্যে তীব্র দ্বন্দ্ব সৃষ্টি হয়।আর সেই দ্বন্দ্ব থেকেই মুখ থুবড়ে পড়ে গোটা উপজেলায় শিল্প ও সংস্কৃতির বিকাশ।
ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য ক্যা.এবি তাজুল ইসলাম এমপি জানান,-‘খুব শীঘ্রই শিল্পকলার পূর্ণাঙ্গ কমিটি করে এর কার্য্যক্রম শুরুর জন্য চেষ্টা করছি।বাঞ্ছারামপুরে গঠিতব্য পূর্ণাঙ্গ কমিটি নতুন ভবনে শিল্প ও সংস্কৃতি উন্নয়নে কাজ করতে পারবে।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে