,

মমতার কাটা মাথার দাম ১১ লাখ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার দাম নির্ধারণ করলেন ক্ষমতাসীন বিজেপি-র যুব মোর্চার নেতা যোগেস ভারষ্ণে। কোনওরকম রাখঢাক না করে তিনি ঘোষণা করেন, ‘কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা কেটে এনে আমায় দিতে পারলে তাকে আমি ১১ লাখ রুপি পুরস্কার দেব।’

ঘটনার সূত্রপাত গতকাল মঙ্গলবার সিউড়িতে হনুমান জয়ন্তীর মিছিলে পুলিশের লাঠিচার্জকে কেন্দ্র করে। এতেই বেজায় ক্ষেপেছেন বিজেপির যুব মোর্চার সেই নেতা।

তিনি বলেন, ‘যখন আমি ভিডিওটি দেখছিলাম, তখন একটাই কথা মনে হচ্ছিল। যদি কেউ আমায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথাটা এনে দিতে পারেন, তবে তাকে আমি ১১ লাখ রুপি পুরস্কার দেব।’

পুলিশ নৃশংসভাবে হনুমান জয়ন্তীর মিছিলে ভক্তদের উপর অত্যাচার চালিয়েছে বলে অভিযোগ করে তিনি আরও বলেন, ‘মমতা হিন্দুদের লক্ষ্যবস্তু বানিয়েছেন।’

প্রথমে রামনবমীর মিছিল নিয়ে তীব্র বিতর্কের পর মঙ্গলবার হনুমান জয়ন্তীর মিছিল ঘিরে ধুন্ধুমারকাণ্ড ঘটে সিউড়িতে। তৃণমূলের দাবি, পুলিশের অনুমতি ছাড়াই শহরে দাপিয়ে বেড়ায় সেই মিছিল। ‘জয় শ্রীরাম’ স্লোগান তুলে পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা মিছিল এগিয়ে নিয়ে যেতে গেলে পুলিশও লাঠিচার্জ করে।

হনুমান জয়ন্তী উপলক্ষে গতকাল সকালে সিউড়ির বড়বাগান থেকে মিছিল বের করেন শতাধিক মানুষ। এই মিছিলের জন্য পুলিশের অনুমতি ছিল না এবং মিছিল যাতে না হয় সে জন্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে অনুরোধ করেছিল প্রশাসন। তা সত্ত্বেও মিছিল বেরুয় এবং এক সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার উপক্রম হয়। তাই বাধা দেয় পুলিশ। মিছিল ছত্রভঙ্গ করতে লাঠি চার্জও করা হয়।

এ ঘটনা নিয়ে উত্তেজনা শুধু সিউড়িতেই থেমে থাকেনি। রাজ্য জুড়ে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের