,

নারী সহকর্মীদের চুল কাটলেন পুলিশ কর্মকর্তা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার সড়ক নিরাপত্তা সংস্থা এফআরএসসি- এর এক জ্যেষ্ঠ কমান্ডার নিজ হাতে কাঁচি নিয়ে তার অধীনস্থ নারী কর্মকর্তাদের লম্বা চুল কেটে দিয়েছেন। সোমবার ভোরে রিভারর্স স্টেটে পুলিশ সদস্যদের এক প্যারেড পরিদর্শনে গিয়ে অ্যান্ড্রিউ কুমাপাই নামের ওই কর্মকর্তা এই কাণ্ড ঘটিয়েছেন।

নাইজেরিয়ার সড়ক নিরাপত্তা সংস্থায় কর্মরত নারী পুলিশ সদস্যদের জন্য চুল রাখার কিছু নিয়ম-কানুন আছে। তবে তারা লম্বা চুল রাখতে পারবে না সে কথা নিয়মের কোথাও উল্লেখ নেই।

সোমবার ভোরে প্যারেড পরিদর্শনে গিয়ে নিজের হাতে কাঁচি নিয়ে কয়েকজন নারী কর্মকর্তার চুল কেটে দেন কুমাপাই। পরে সেই চুল কাটার ছবি নাইজেরিয়ার সড়ক নিরাপত্তা সংস্থার ফেসবুকে পাতায় পোস্ট করা হয়। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে সে ছবিগুলো অফিসিয়াল ফেসবুক পাতা থেকে সরিয়ে ফেলা হয়েছে।

সংস্থাটির একজন কর্মকর্তা জানিয়েছেন, জ্যেষ্ঠ কমান্ডার যে কাজটি করেছেন, তা সম্পূর্ণ নিয়মের বাইরে।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারির মুখপাত্র লরেত্তা ওনেচি টুইটার বার্তায় এ ঘটনাকে নারীর প্রতি অবমাননাকর হিসেবে বর্ণনা করেছেন।

সড়ক নিরাপত্তা সংস্থার মুখপাত্র বিসি কাজিম জানিয়েছেন, এ ঘটনার সাথে জড়িত সব কর্মকর্তাকে ডাকা হয়েছে এবং ইতোমধ্যে একটি তদন্ত শুরু হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের