,

মাত্র ৪ বলে ৯২ রান, তাও আবার ঢাকার ক্রিকেটে!

news-image

এ এক অবিশ্বাস্য কাণ্ড। ঢাকার ক্রিকেটে মাত্র ৪ বলেই হলো ৯২ রান। তাও কী চিন্তা করা যায়! বাস্তবেই ঘটেছে এমন ঘটনা এবং আজই। দ্বিতীয় বিভাগ ক্রিকেটে ঘটেছে এমন অবিশ্বাস্য ঘটনা। মাত্র ৪ বল খেলেই ৯২ রান তুলে জয় তুলে নেয় এক্সিউম। এই চার বলের মধ্যে অতিরিক্ত থেকেই এসেছে ৮০ রান।

মূলতঃ বাজে আম্পায়ারিংয়ের প্রতিবাদেই এমন কাণ্ড ঘটিয়েছে লালমাটিয়া। প্রথমে ব্যাট করতে নেমে ১৪ ওভারে ৮৮ রানে অলআউট হয়ে গিয়েছিল লালমাটিয়া। এরপর বোলিং করতে নেমে সুজন মাহমুদ বৈধ বল করেছেন ৪টি। এর মধ্যে ৮০ রান দিয়েছেন অতিরিক্ত থেকে। যার ৬৫টি ওয়াইড বল এবং বাকি ১৫টি নো বল। ক্রিকেটের রেকর্ড বুকে এমন অদ্ভূতুড়ে ঘটনা আর দ্বিতীয়টি নেই। দেশের তো বটেই, বিশ্ব ক্রিকেটেও এমন নজির নেই!

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের