,

জাতীয় পুরস্কারের মহিমা! অক্ষয়ের ছবির প্রযোজক হতে চান শাহরুখ

news-image

 

বিনোদন ডেস্ক :বলিউডের মসনদ নাকি অন্তত শেষ দুটো দশক খান হিরোদেরই দখলে। এমনটা বললে ভুল হয় না বটে, তবে খানিকটা অত্যুক্তি হয়। কেননা এর পাশাপাশিই থেকে যান অক্ষয় কুমার ও অজয় গেবগণ। খান হিরোদের দলভুক্ত না হয়েও ধারে-ভারে তাঁরা যে কোনও অংশে কম যান না, তা আগে বারবার প্রমাণিত হয়েছে। অজয় দেবগণ তো জাতীয় পুরস্কার পেয়েইছিলেন। এবার অক্ষয় কুমারের জাতীয় পুরস্কার প্রাপ্তি যেন সে ধারণায় সিলমোহর দিল। আর এরপরই অক্ষয়ের ছবির প্রয়োজক হওয়ার বাসনা প্রকাশ করলেন শাহরুখ খান।
এ শখ অবশ্য তাঁর নতুন নয়। সম্প্রতি অক্ষয়কে নায়ক করেই একটি ছবি যৌথভাবে প্রয়োজনা করতে চলেছেন সলমন খান ও করণ জোহর। এই প্রথমবার এই তিন তারকা একটি ছবির জন্য জোট বাঁধলেন। এ ছবি পরিচালনার দায়িত্ব নিয়েছেন অনুরাগ সিনহা। সেই প্রসঙ্গেই শাহরুখ বলেন, অক্ষয়ের ছবির প্রযোজক হওয়ার ইচ্ছে ছিল তাঁরও। কিন্তু কাহিনী পছন্দ না হওয়া ও অন্যান্য নানা কারণে শেষমেশ তিনি পিছিয়ে আসেন। তবে হাল ছেড়ে দিচ্ছেন না। তাঁর আশা, ভবিষ্যতে অক্ষয়ের ছবির প্রযোজ হবেন তিনি। অক্ষয়ও এ ব্যাপারে রাজি হবেন।

এদিকে ছবিমুক্তিকে কেন্দ্র করে অক্ষয় ও শাহরুখ শিবিরের বিরোধের খবরই শোনা যাচ্ছিল বলিপাড়ার আনাচ কানাচে। ইমতিয়াজ আলি পরিচালিত শাহরুখের ছবি আর অক্ষয়-ভূমি পেড়নিকরের ‘টয়লেট এক প্রেম কথা’ মুক্তি পাবে ১১ আগস্ট। তা নিয়ে খানিকটা সরগরম হয়েছিল বলিউড। অনেকদিন পর দুই বড় তারকার সংঘাতকে ক্ল্যাশ অফ টাইটানস বলে অভিহিত করছিলেন অনেকে। তবে সে জল্পনায় জল ঢাললেন শাহরুখ স্বয়ং। সমস্ত বিরোধিতার তত্ত্ব উড়িয়ে দিয়ে তাঁর দাবি, এটা কখনওই ব্যক্তিগত পর্যায়ের লড়াই নয়। দুটো প্রযোজনা সংস্থার একে অপরের বিপক্ষে টক্কর। কিন্তু তা কখনও অভিনেতাদের সম্পর্কে প্রভাব ফেলে না। তবে কি জাতীয় পুরস্কারের হাওয়া বলিপাড়ার পরিস্থিতিটাই পালটে দিল। কিং খানের কথায় অন্তত সেরকমটাই ইঙ্গিত মিলছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে