,

তিন মাসে ১১৩ আত্মহত্যা

news-image

 

নিজস্ব প্রতিবেদক : জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ এই তিন মাসে ১১৩ জন নারী, পুরুষ ও শিশু আত্মহত্যা করেছে। এদের মধ্যে নারী ৭২ জন, পুরুষ ২৮ জন ও শিশু ১৩ জন। আত্মহত্যার ঘটনা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এরপর খুলনা বিভাগ। সর্বনিম্ন সিলেট বিভাগে।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার (বিএসইএইচআর) এক পর্যবেক্ষণে এই তথ্য উঠে এসেছে।

এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিএসইএইচআরের চেয়ারম্যান অ্যাডভোকেট সিগমা হুদা বলেন, ‘আত্মহত্যাও একটি সামাজিক ব্যাধি, অবিলম্বে এ ব্যাধির প্রতিকার করতে হবে। আমাদের দেশে নারী আত্মহত্যার প্রধার একটি কারণ হলো পারিবারিক নির্যাতন। নারীর ওপর নির্যাতনের মাত্রা কমে গেলে নারীদের আত্মহত্যার প্রবণতাও কমে যাবে। আত্মহত্যা প্ররোচনাকারীর কঠিন শাস্তি নিশ্চিত হলে আত্মহত্যা কমে যাবে। পরিবারের সঙ্গে শিশু ও নারীদের বন্ধন আরও মজবুত করতে হবে।’

তিনি বলেন, ‘দিনদিন দেশে বেড়েই চলছে আত্মহত্যার ঘটনা। নারী-পুরুষের পাশাপাশি সাম্প্রতিক সময়ে শিশু আত্মহত্যার ঘটনাগুলো বেশ উদ্বেগজনক। পারিবারিক কলহ, মান-অভিমান, জেদ, পরকীয়া, রাগ প্রভৃতি কারণে আত্মহত্যার ঘটনাগুলো ঘটছে।’

বিএসইএইচআরের কমিউনিকেশন অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার ফাতেমা ইয়াসমিন জানান, দেশে নারী ও শিশু বান্ধব কঠিন আইন থাকা সত্ত্বেও তার প্রয়োগ যথাযথভাবে না হওয়াই দিন দিন নারী ও শিশু নির্যাতনের মাত্রা বেড়েই চলছে। পরিবার থেকে সমাজের প্রতিটি পর্যায়ে নির্যাতিত হচ্ছে নারী ও শিশুরা। পারিবারিক, সামাজিক কলহে নারী, শিশু নির্যাতন ও হত্যার ঘটনা বেড়ে গেছে।

সংস্থাটির ওই পর্যবেক্ষণে বলা হয়, শুধু মার্চ মাসেই ২৩১ জন নারী, শিশু নির্যাতন ও হত্যার শিকার হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে