সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেক্সিটেও রুশ হস্তক্ষেপ!

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : গত বছর ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে যাওয়ার (ব্রেক্সিট) ব্যাপারে অনুষ্ঠিত গণভোটে প্রভাব বিস্তার করতে রাশিয়া হস্তক্ষেপ করে থাকতে পারে বলে জানিয়েছে দেশটির কমন্সসভার জনপ্রশাসন ও সাংবিধানিক সম্পর্ক বিষয়ক কমিটি (পিএসিএসি)। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, গণভোটের আগে গত বছরের ৭ জুন ছিল ভোটারদের রেজিস্ট্রেশনের শেষ সময়। কিন্তু শেষ সময়ের ১০০ মিনিট আগে রেজিস্ট্রেশন সংক্রান্ত ওয়েবসাইটটিতে সমস্যা দেখা দেয় এবং কাজের অনুপযোগী হয়ে পড়ে। এর ফলে প্রায় এক লাখ ভোটার বাদ পড়ে যেতে পারে। ওই সময় অবশ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, শেষ দিনে পাঁচ লাখ ভোটার একসঙ্গে রেজিস্ট্রেশন করতে চাওয়ায় সার্ভারে সমস্যা দেখা দিয়েছে।

বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ওয়েবসাইট হ্যাক করতে নেটওয়ার্ক ব্যবস্থায় ভাইরাস ব্যবহারের ইঙ্গিত মিলেছে।

কমিটি অবশ্য জানিয়েছে, এ ঘটনায় ব্রেক্সিটের গণভোটে তেমন প্রভাব ফেলেনি। তবে ভবিষ্যতে যে কোনো ভোটের ক্ষেত্রে একে টেকনিক্যাল সমস্যা হিসেবে বিবেচনায় নিয়ে এখনই পদক্ষেপ নিতে হবে।

এছাড়া কমিটি এর জন্য সুনির্দিষ্টভাবে কাউকে দোষী হিসেবে চিহ্নিত করতে সক্ষম হয়নি। তবে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব বিস্তারে রাশিয়ার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা বিবেচনায় নিয়ে বলা হয়েছে, এর পেছনে রাশিয়া ও চীনের সংশ্লিষ্টতা থাকতে পারে।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট