,

আসাদকে হিটলারের সঙ্গে তুলনা, বিপাকে ট্রাম্প মুখপাত্র

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ্যাডলফ হিটলার রাসায়নিক অস্ত্র ব্যবহার করেননি- এ মন্তব্য করে বিপাকে পড়েছেন ডোনাল্ড ট্রাম্পের মুখপাত্র শন স্পাইসার। তবে নিজের ভুল স্বীকার করে সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি সকলের কাছে এ বিষয়ে ক্ষমা চান। তিনি বলেন, গণহত্যা নিয়ে এ ধরনের মন্তব্য করাটা ছিল অসংবেদনশীল এবং অনুপযুক্ত।

এর আগে, হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলন চলাকালে শন স্পাইসার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে হিটলারের তুলনা করেন এবং সিরিয়া সরকারের ওপর রাশিয়ার সমর্থন নিয়েও সমালোচনা করেন।

বক্তব্যের এক পর্যায়ে তিনি সিরিয়ায় রাসায়নিক হামলার প্রসঙ্গ টেনে বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারও রাসায়নিক অস্ত্র ব্যবহারের কথা ভাবেননি।’

কিন্তু এ বক্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠে। সংবাদ সম্মেলনে স্পাইসারের এ বক্তব্য সাংবাদিকরা হতবাক হয়ে পড়েন এবং তার কাছে ব্যাখ্যাও দাবি করেন। স্পাইসারকে তার পদ থেকে অব্যাহতি দেয়ার জন্য ট্রাম্পের প্রতি আহ্বানও জানিয়েছে আনা ফ্রাঙ্ক সেন্টার।

অনলাইনেও এ বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। সিনেটর বেন কার্ডিন টুইটারে লেখেন, হিটলারের আমলের সম্পর্কে জানার জন্য প্রেস সেক্রেটারিকে নতুন করে ইতিহাস পড়াতে হবে। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা