,

বরুশিয়া ডর্টমুন্ডের ফুটবল টিম বাসে বিস্ফোরণ

news-image

 

স্পোর্টস ডেস্ক :বরুশিয়া ডর্টমুন্ডের টিম বাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লীগের একটি ম্যাচ খেলতে যাবার পথে জার্মান ফুটবল ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের টিম বাসে এ ঘটনা ঘটে।

ক্লাব কর্তৃপক্ষ জানাচ্ছে, এ ঘটনায় দলের খেলোয়াড় মার্ক বার্টা আহত হয়েছেন। আর বাকিরা অক্ষত রয়েছেন। খেলাটি স্থগিত করা হয়েছে। এঘটনায় বাসটির জানালা উড়ে গেছে।

মার্ক বার্টাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই বিস্ফোরণের পর ম্যাচটি চব্বিশ ঘণ্টার জন্য স্থগিত করা হয়েছে। দলের পক্ষ থেকে জার্মান ভাষায় টুইট করে জানানো হয়েছে, তাদের বাকী খেলোয়াড়েরা নিরাপদে আছে। মাঠে কিংবা তার আশপাশে আর কোন বিপদ নেই।

পুলিশ জানিয়েছে, টিম বাসটির আশপাশে মোট তিনটি বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণের আঘাত এসে লাগে বাসে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, বিস্ফোরণে বাসটির জানালার কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। জার্মান বুন্দেসলিগার পয়েন্ট টেবিলে বরুশিয়া ডর্টমুন্ডের অবস্থান বর্তমানে চতুর্থ। রাতে চ্যাম্পিয়ন্স লীগের অন্য একটি ম্যাচে বার্সেলোনা ও ইয়ুভেন্টাসের মুখোমুখি হবার কথা। বার্সেলোনা ক্লাব এক টুইট করে জানিয়েছে তারা মার্ক বার্টা, বরুশিয়া ডর্টমুন্ড ও তাদের ভক্তদের পূর্ণ সমর্থন জানাচ্ছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের