,

এরশাদের ভাগ্নিকে বিয়ে করছেন বাবলু

news-image

নিজস্ব প্রতিবেদক : ফের বিয়ের পিঁড়িতে বসছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি। কন্যা দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ভাগ্নি মেহেজেবুননেছা রহমান টুম্পা। তিনি এরশাদের বোন সংসদ সদস্য মেরিনা রহমানের মেয়ে।

বেশ কিছুদিন ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার পর পারিবারিক সম্মতিতে বাবলু-টুম্পার বিয়ে হতে যাচ্ছে। আগামী ২১ এপ্রিল এরশাদের বারিধারার বাসভবন প্রেসিডেন্ট পার্কে অনুষ্ঠিত হবে বিয়ের মূল অনুষ্ঠান ‘আকদ’। সন্ধ্যায় গুলশানের একটি রেস্টুরেন্টে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে এরশাদের বোন মেরিনা রহমানের মেয়ে মেহেজেবুননেছা রহমানের সঙ্গে সম্পর্ক জিয়াউদ্দিন আহমেদ বাবলুর। বিভিন্ন সময় তাদের একসঙ্গে ঘনিষ্ঠভাবে চলাফেরা করতেও দেখা গেছে। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে চাওর হয় তারা দুজন গোপনে বিয়ে করে ফেলেছেন। কিন্তু বিষয়টি নিয়ে তাদের দুজনই এতদিন মুখ খোলেননি। অবশেষে জানা গেছে, এরশাদের সিদ্ধান্তেই ২১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে তাদের দুজনের বিয়ে হচ্ছে।

এ বিষয়ে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি। আর তার হবু শাশুড়ি মেরিনা রহমান ‘বিয়ের খবর’ সঠিক বলে জানান।

জিয়াউদ্দিন বাবলুর স্ত্রী ফরিদা সরকার ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০০৫ সালে মারা যান। ফরিদা নর্থ সাউথ ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন। ওই ঘরে তার একটি ছেলেসন্তান রয়েছে। তার নাম আশিক আহমেদ। সেই ছেলে এমবিএ শেষ করে ব্যবসার পাশাপাশি বিয়েও সেরে ফেলেছেন।

অন্যদিকে জিয়াউদ্দিন বাবলুর হবু স্ত্রী মেহেজেবুননেছা রহমান সাউথ ইস্ট ইউনিভার্সিটির অধ্যাপক। তিনি এই ভার্সিটির বিবিএ’র প্রোগ্রাম ডিরেক্টর। এর আগে সিলেটে তার বিয়ে হয়। সেই সংসারে এক মেয়ে ও এক ছেলে আছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে