,

পুনের মাঠে দিল্লির দাপুটে জয়

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথমে সঞ্জু স্যামসন আর ক্রিস মরিসের ঝড়ো ব্যাটিং, তারপর জহির খান আর অমিত মিশ্রর মারাত্মক বোলিং। সব কিছু মিলে ঘরের মাঠেই বিধ্বস্ত রাইজিং পুনে সুপারজায়ান্ট! মঙ্গলবার আইপিএলের একমাত্র ম্যাচে পুনেকে উড়িয়ে দিয়ে দিল্লি ডেয়ারডেভিলস জিতেছে ৯৭ রানে।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা দিল্লি ডেয়ারডেভিলসের শুরুটা মোটেও ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিরে যান আদিত্য তারে। তবে সঞ্জু স্যামসন আর ক্রিস মরিসের আক্রমণাত্মক ব্যাটিং রান-পাহাড়ে নিয়ে গেছে অতিথিদের।

দুর্দান্ত সেঞ্চুরি করা স্যামসনের অবদান ১০২ রান। ৬৩ বলের ইনিংসটি সাজানো ৮টি চার ও পাঁচটি ছক্কায়। স্যামসনের বিদায়ের পর ঝড় তুলেছেন মরিস। মাত্র ৯ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ৩৮ রানে অপরাজিত ছিলেন তিনি। মরিসের তাণ্ডবে শেষ দুই ওভারে ৪৫ রান যোগ করেছে দিল্লি।

একে তো পেটের পীড়ায় আক্রান্ত অধিনায়ক স্টিভেন স্মিথ নেই, তার ওপরে ২০৬ রানের বিশাল লক্ষ্য। শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা পুনে জয়ের বিন্দুমাত্র সম্ভাবনা জাগাতে পারেনি, অলআউট হয়ে গেছে ১০৮ রানে। তিনটি করে উইকেট নিয়েছেন অমিত মিশ্র ও জহির খান। সূত্র-ক্রিকইনফো

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের