,

পয়লা বৈশাখে ইলিশ না খাওয়ার উপদেশ প্রধানমন্ত্রীর

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পয়লা বৈশাখে ইলিশ না খেতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বার্তা সংস্থা বাসসের প্রতিবেদনে বলা হয়, আজ মঙ্গলবার বিকেলে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘পয়লা বৈশাখে ইলিশ না ধরতে ও না খেতে আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি। এর পরিবর্তে আপনারা খিচুড়ি, সবজি, ডিম ভাজা ও পুড়িয়ে শুকনো মরিচ খেতে পারেন।’

শেখ হাসিনা বলেন, এখন মা ইলিশের ডিম ছাড়ার মৌসুম। সরকার এ সময় ৩০ দিন ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

গত বছরও পয়লা বৈশাখে গণভবনে প্রধানমন্ত্রীর খাদ্যতালিকায় ইলিশ মাছ ছিল না। সরকারি সূত্রে জানা গেছে, জাটকা ও মা ইলিশ ধরার বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কারণে গত কয়েক বছরে গড়ে ১০ থেকে ১২ হাজার টন ইলিশ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ২০১৫-১৬ অর্থবছরে ইলিশের উৎপাদন চার লাখ টনের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের