,

ইভাঙ্কার ‘আবদারে’ সিরিয়ায় আক্রমণ চালায় ট্রাম্প

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :সিরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার পেছনে ইভাঙ্কা ট্রাম্প বিশেষ ভূমিকা পালন করেছেন। তারই ‘আবদারে’ এ হামলা করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিখ ট্রাম্প মঙ্গলবার এটি নিশ্চিত করে বিবৃতি দিয়েছেন।

তিন সন্তানের মা ইভাঙ্কা সম্প্রতি ট্রাম্প প্রশাসনের অবৈতনিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। সিরিয়ার একটি সামরিক ঘাঁটির বিরুদ্ধে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দেয়ার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর তিনি প্রভাব বিস্তার করেছেন।

ব্রিটিশ সংবাদ সংস্থা দ্য টেলিগ্রামকে এ কথা জানিয়েছে ট্রাম্পের ছেলে এরিখ। তিনি বলেন, ইভাঙ্কা এ ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে এ বিষয়ে আমি নিশ্চিত। কথিত রাসায়নিক হামলাকে কেন্দ্র করে ইভাঙ্কা বলেছিলেন, দেখ এটি একটি ভয়াবহ ঘটনা।

অবশ্য চলতি মাসের ৭ তারিখে সিরিয়ার বিমান ঘাঁটিতে চালানো হামলার নির্দেশ দেয়ার ক্ষেত্রে ইভাঙ্কার প্রভাব নিয়ে প্রথম খবর পরিবেশন করেছিল ব্রিটিশ সংবাদপত্র সানডে টাইমস।

অবশ্য কথিত রাসায়নিক হামলার সঙ্গে জড়িত না থাকার কথা একাধিকার বলেছে দামেস্ক সরকার। এ ছাড়া, যুদ্ধ যখন সব ফ্রন্টেই অব্যাহত বিজয়ী হচ্ছে তখন রাসায়নিক হামলা করে কেনো বিশ্বের নিশ্চিত ক্ষোভের শিকার হবেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তারও কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা পাওয়া যায় নি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের