,

ইহুদিদের বন্দিশিবিরে পাঠানো নিয়ে লি পেনের মন্তব্যে সমালোচনা

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ও উগ্র ডানপন্থী ফ্রন্ট ন্যাশনাল পার্টির নেতা মেরিন লি পেন হলোকস্ট নিয়ে বিরূপ মন্তব্য করে তোপের মুখে পড়েছেন। সম্প্রতি তিনি বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের জোর করে নাৎসি বন্দী শিবিরে পাঠানোর ঘটনায় দায় ফ্রান্সের নয়।

১৯৪২ সালের জুলাইয়ে নাৎসিরা ভেল দ’ইভের মাঠে ১৩ হাজার ইহুদিদের জড়ো করে। পরবর্তী দু’ মাসে তাদের পাঠানো হয় অশভিৎস বন্দিশিবিরে। সেপ্টেম্বর পর্যন্ত সব মিলিয়ে ৩৮ হাজার ইহুদিকে পাঠানো হয় মৃত্যুর মুখে। যুদ্ধ শেষে এদের মধ্যে জীবিত ছিল মাত্র ৭৮০ জন। ফরাসি সরকার এসময় নাৎসিদের সহায়তা করে।

গত রোববার এলসিআই টিভিকে লি পেন বলেন, এর জন্য দায়ী নাৎসি-তাঁবেদার ফরাসি ভিশে সরকার, ফ্রান্স নিজে নয়।

পরে টুইটারে লি পেন দাবি করেন, যুদ্ধের সময় ফ্রান্সই নাৎসিদের দখলে ছিল। আর ফরাসি ভিশে সরকার ছিল নাৎসিদের ক্রীড়ানক। ফ্রান্সের প্রকৃত সরকার ছিল লন্ডনে নির্বাসিত।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জাঁ-মার্ক আয়রো বলেছন, লি পেনের আসল চেহারা বেরিয়ে এসেছে।

সমাজতান্ত্রিক দলের প্রার্থী বেনোয়া আমঁ বলেছেন, এই ঘটনার পর লি পেন যে উগ্র ডানপন্থী তা অস্বীকার করার উপায় নেই।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের