,

পাকিস্তানকে ভারতের হুঁশিয়ারি

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : এক ভারতীয় ‘গুপ্তচরকে’ ফাঁসির আদেশ দেওয়ার প্রেক্ষিতে পাকিস্তানকে সতর্ক করে দিয়েছে ভারত। মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী রাজ্যসভায় বলেছেন ‘ আমি পাকিস্তান সরকারকে সতর্ক করে দিয়ে বলতে চাই, এ ব্যাপারে তারা যদি আর এগোয়, তাহলে দুদেশের সম্পর্কের ক্ষেত্রে যা প্রভাব পড়বে, সেটা যেন তারা চিন্তা করে।’

গত বছরের ৩ মার্চ বেলুচিস্তানের মাশকেল এলাকা থেকে ভারতীয় নাগরিক কুলভুষান যাদবকে গ্রেপ্তার করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। তার বিরুদ্ধে করাচি ও বেলুচিস্তানে ভারতের হয়ে গোয়েন্দাগিরি ও নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ আনা হয়। সোমবার পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সামরিক আদালত যাদবের মৃত্যুদণ্ড দিয়েছে।

মঙ্গলবার রাজ্যসভায় যাদবকে ‘ভারতের সন্তান’ উল্লেখ করে সুষমা স্বরাজ বলেন, ‘ আমাদের অবস্থান সুস্পষ্ট। কুলভুষান যাদব কোনো অন্যায় করেছে তার কোনো প্রমাণ নেই। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানোর প্রচেষ্টা।’

এসময় সুষমা স্বরাজ বলেন, যাদবকে বাঁচানোর জন্য ভারতের সরকার সব ধরনের চেষ্টা করবে।

এদিকে নেপালে চাকরির জন্য সাক্ষাৎকার দিতে যেয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন অবসরপ্রাপ্ত এক পাক সেনা কর্মকর্তা। বৃহস্পতিবার ভারত সীমান্তবর্তী লুম্বিনি এলাকা থেকে লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ হাবিব নিখোঁজ হয়েছেন বলে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন অনলাইন জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের