,

জি-৭ সম্মেলন : রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব প্রত্যাখ্যান

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : শীর্ষ পরাশক্তির দেশগুলোর সংগঠন গ্রুপ-৭ (জি-৭)-এর সদস্যরা সিরিয়া ইস্যুতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপে ঐকমত্যে পৌঁছাতে পারেনি।

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাজ্য প্রস্তাব আনে। কিন্তু সম্মেলনে তা প্রত্যাখ্যাত হয়েছে।

সিরিয়া গৃহযুদ্ধ নিয়ে জি-৭ দেশগুলো অভিন্ন সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করলেও তা হয়নি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের মস্কো সফরের আগেই রাশিয়াকে সিরিয়ার পাশ থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু জি-৭ পররাষ্ট্রমন্ত্রীরা এ চেষ্টায় ব্যর্থ হলেন।

জি-৭ দেশগুলো একটি বিষয়ে সম্মত হয়েছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতায় থাকলে সিরিয়া গৃহযুদ্ধের অবসান হবে না।

সম্প্রতি সিরিয়ার বিদ্রোহী-নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশে রাসায়কিন হামলায় ৮৯ জন নিহত হওয়ার পর জি-৭ সম্মেলনে ইসুটি গুরুত্ব পায়। এ সম্মেলনে সিরিয়া গৃহযুদ্ধ নিয়ে একটি সিদ্ধান্তে পৌঁছাতে রাশিয়াকে চাপ প্রয়োগ করে অন্য সদস্যরা।

সিরিয়ায় রাসায়নিক হামলার জন্য প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারকে দায়ী করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। কিন্তু সিরীয় সরকারের দাবি, রাসায়নিক বিস্ফোরণের জন্য বিদ্রোহীরা দায়ী।

এ নিয়ে দোষারোপের মধ্যে সিরিয়ার বিমানঘাঁটিতে ৫৯টি ক্রুজ মিসাইল হামলা চালায় যুক্তরাষ্ট্র। তবে এ ধরনের হামলা আবারও হলে তার সমুচিত জবাব দেওয়ার ঘোষণা দেয় রাশিয়া ও সিরিয়া।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের