,

দেশে সংকটময় অবস্থা বিরাজ করছে: রিজভী

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই মূহুর্তে দেশে সংকটময় অবস্থা বিরাজ করছে। আমাদেরকে যেকোনো মূল্য ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে।

মঙ্গলবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন মিলনায়তনে এক প্রতিবাদী সমাবেশে তিনি এসব কথা বলেন।

১১ এপ্রিল ২০১৭ দৈনিক আমার দেশ পত্রিকা বন্ধের ৪ বছর উপলক্ষে এ প্রতিবাদী সভার আয়োজন করে আমারদেশ পরিবার নামের একটি সংগঠন।

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে বিএনপির এই মুখপাত্র বলেন, ভারত আমাদের এক ফোটা পানিও দেয়নি আর আমাদের প্রধানমন্ত্রী সবকিছু দিয়ে আসলো। দেশে স্বাধীনতা স্বার্বভৌমত্ব থাকবে কি থাকবে না এটা নিয়েও সংকট দেখা দিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ফরহাদ মজহার, ডা. জাফরউল্লাহ চৌধুরী, অধ্যাপক এমাজ উদ্দিন আহমদ, অধ্যাপক মাহবুব উল্লাহ সহ বুদ্ধিজীবী, পেশাজীবীসহ আরো অনেকে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে