,

অপুকেও মেনে নিলেন শাকিব

news-image

বিনোদন ডেস্ক :নানা নাটকীয়তার পর অবশেষে অপু বিশ্বাসকে স্ত্রী হিসেবে মেনে নিলেন চিত্রনায়ক শাকিব খান। মঙ্গলবার দুপুরে টেলিফোনে দীর্ঘ সাক্ষাৎকারে শাকিব জানিয়েছেন, ‘গতকাল মেজাজ খুব খারাপ ছিল বলে অনেক কথাই হয়তো বলেছি। কিন্তু এখন উপলব্ধি করছি, যাই ঘটে থাকুক না কেন, এটা আমার সংসার, আমার স্ত্রী, আমার সন্তান। আমাকে ওদের সঙ্গেই থাকতে হবে।’

শাকিব খান আরও বলেন, ‘গতকাল হঠাৎ করেই আমার সন্তানকে টেলিভিশনে তার মায়ের সাথে এভাবে দেখে মাথা ঠিক রাখতে পারিনি। তার প্রতি অভিমান হয়েছিল। তাছাড়া সন্তানসহ ওকে টেলিভিশনে দেখার পর থেকে আমার কাছে অনেক ফোন আসা শুরু করে। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি।’

তিনি বলেন, ‘অপু আমার সন্তানের মা, আমরা একসাথে ছিলাম। খুব ভালোই ছিলাম। তিনদিন আগেও তো একসাথে ঘোরাঘুরি করেছি। আমরা তো ভালোই ছিলাম। ভবিষ্যতেও আমি আমার সন্তানের মাকে নিয়ে ভালোভাবেই থাকব।’

শাকিবের নতুন মন্তব্যে অপু বিশ্বাস তার প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি খুশি সন্তান ও আমার স্বীকৃতি পেয়ে। কারণ এখন আমি মানুষের সামনে মুখ উঁচু করে চলতে পারবো। এরচেয়ে বড় পাওয়া ও ভালোলাগার কিছু হয় না।’

উল্লেখ্য, সোমবার একটি লাইভ সাক্ষাৎকারে শাকিবের সাথে বিয়ে এবং সন্তানের বিষয়টি সামনে আনে অপু বিশ্বাস। এর পরপরই এফডিসি থেকে শাকিবকে ফোন করেন এক গণমাধ্যমকর্মী। শাকিব ফোন রিসিভ করেই জানান, টিভি অনুষ্ঠানের বিষয়ে অবহিত আছেন। অপু তার স্ত্রী, তাদের একটি সন্তান আছে।

তবে টেলিভিশন চ্যানেলে হাজির হয়ে সরাসরি অনুষ্ঠানের মাধ্যমে অপু বিয়ে আর সন্তানের কথা বলায় ক্ষুব্ধ তিনি। শাকিব বলেন, ‘সন্তানের দায়িত্ব নেবেন, কিন্তু অপুর নয়’। অপুর টিভি সাক্ষাৎকারকে একটি ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেছন শাকিব।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা