,

যে ছবির জন্য বুবলির উপর ক্ষেপেছেন অপু

news-image

বিনোদন প্রতিবেদক : কয়েকদিন আগে নবাগত নায়িকা বুবলিকে ফোন করে গালিগালাজ করেছেন অপু বিশ্বাস। এর জন্য গতকাল টিভি অনুষ্ঠানে বসে বুবলির কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। অপু যে কারণে বুবলির উপর রেগে আছেন এটা এখন সবাই জেনে গেছেন।

শাকিবের সঙ্গে বুবলির ঘণিষ্ঠতা মেনে নিতে পারছে না অপু। তিনি বলেন, শাকিবকে বলেছি এই মেয়েটার সাথে অভিনয় না করতে। আরও তো নায়িকা আছে। তাদের সাথে অভিনয় করুক। কিন্তু সম্প্রতি ‘রংবাজ’ নামের নতুন একটা ছবিতে শাকিব বুবলিকে নিয়ে অভিনয় করছে।’

শামীম আহমেদ রনি পরিচালিত ‘বসগিরি’ ছবির নায়িকা হয়ে সিনেমায় ক্যারিয়ার শুরু করেন শবনম বুবলি। এ ছবিটিতে নায়িকা ছিলেন অপু বিশ্বাস। কিন্তু হঠাৎ করেই অপু সিনেমা থেকে সরে যান। সেখানে নায়িকা হন বুবলি।

এদিকে কয়েক দিন আগে (১৮ মার্চ) বুবলি তার ফেসবুকে একটি ছবি প্রকাশ করে ক্যাপশানে লিখেন, ‘ফ্যামিলি টাইম’। সেই ছবিতে দেখা যায়, পরিবারের সদস্যদের মাঝে বসে আছে শাকিব-বুবলি। এই ছবি দেখেই ক্ষেপে গেছেন অপু বিশ্বাস। বুবলিকে ফোন করে গালিগালাজ করেছেন।

এ নিয়ে গণমাধ্যমের কাছে বুবলি বলেছিলেন, ‘অপু বিশ্বাস তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিলেন। টিভি লাইভে এসেও অপু সেই ছবিটির কথা বলেছেন। অপুর বক্তব্য, বুবলি কেন এভাবে ‘ফ্যামিলি টাইম’ লিখেবে? তাই রেগে গিয়ে গালি দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা