,

প্রধানমন্ত্রীর মন্তব্যেই ফুটে উঠেছে ভারত সফরে দেশ কিছু পায়নি: মির্জা ফখরুল

news-image

নিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “প্রধানমন্ত্রীর মন্তব্যেই ফুটে উঠেছে ভারত সফর থেকে বাংলাদেশ কিছুই পায়নি। প্রধানমন্ত্রী ভারত সফরের শেষ দিকে বলেছেন, ‘পানি মাঙ্গা, লেকিন ইলেক্ট্রিসিটি মিলা। কোই বাত নেহি কুছ তো মিলা।’ তার এই কথাতেই পরিষ্কার হয়ে গেছে বাংলাদেশ কিছুই পায়নি। শুধুমাত্র পয়সার বিনিময়ে বিদ্যুৎ পাবে।”

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে ‘দৈনিক আমার দেশ’ বন্ধের ৪ বছর উপলক্ষে এক প্রতিবাদ সমাবেশে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী ভারত সফর করে এসেছেন। তিনি কী খেয়েছেন, কী দেখেছেন এসবই পত্রিকায় এসেছে। তবে একটি সুর সব গণমাধ্যমে উঠে এসেছে যে, তার সফরে বাংলাদেশের আশা পূরণ হয়নি। তিস্তা পানির বিষয়ে ন্যূনতম যে ব্যাপারটি ছিল সেটিও বাংলাদেশ পেলো না।’

মির্জা ফখরুল সরকারের সমালোচনা করে বলেন, ‘আমাদের সরকার নতজানু। তারা নতজানু পররাষ্ট্রনীতি নিয়ে চলছে। তারা পানি আনতে পারবে না। আজ দেশের স্বাধীনতা যুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত, এ থেকে বেরিয় আসার জন্য ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে।’

জঙ্গিবাদ বিষয়ে ফখরুল বলেন, ‘জঙ্গিবাদ নতুন অস্ত্র, তবে এটি বিছিন্ন ঘটনা নয়। ১৯৭১ সালের পরই নীল নকশা তৈরি করা হয়েছিল বাংলাদেশকে নিয়ন্ত্রিত রাষ্ট্র বানানোর জন্য। এ পথে তারা অনেক দূর এগিয়ে গেছে।’

তবে তারা কারা এ নিয়ে মির্জা ফখরুল পরিষ্কার কিছু বলেননি। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, কবি ফরহাদ মাজাহার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে