,

নিজের অবস্থান পাল্টিয়ে শাকিব বললেন বাচ্চাও আমার অপুও আমার

news-image

বিনোদন প্রতিবেদক : ২৪ ঘন্টার ব্যবধানে নিজের অভিমত পাল্টালেন শাকিব খান। গতকাল সোমবার শাকিব খান নিজের বাচ্চাকে মেনে নিলেও স্ত্রী অপু বিশ্বাসের দায়িত্ব নেবেন না বলে সাফ জানিয়ে দেন গণমাধ্যমে।

এদিকে আজ মঙ্গলবার বেলা তিনটা নাগাদ গণমাধ্যমে নতুন স্টেটমেন্ট দিয়েছেন কিং খান। পাল্টেছেন তার পুরনো সিদ্ধান্ত।

তিনি দ্যর্থহীন কণ্ঠে বলেছেন, ‌‌‘বাচ্চা যেহেতু আমার সেহেতু অপুও আমার ওয়াইফ। গতকাল রাগের মাথায় অনেক কথাই বলেছি। সেটা ঠিক ছিলো না।’

তিনি আরও বলেন, ‘বাচ্চাতো অবৈধ কিছু না, ওয়াইফও না। অপুও হয়তো বুঝতে পারেনি বিষয়টি এভাবে খারাপ দিকে যাবে। আসলে একটা চক্র অপুকে ঠান্ডা মাথায় উসকে দিয়েছে। তা না হলে ও এমন কাজ করার কথা না। সে (অপু) এখন হয়তো বুঝতে পারছে তার ভুলের বিষয়টি। আমি নিজেও জানি কারা করেছে এই চক্রান্ত। তাদের কাজই এটা, কেউ উপরে থাকলে নিচে নামানোর চেষ্টা করে এই চক্র।’

এদিকে প্রশ্ন ছিল তাহলে গতকাল কেন অপুর দায়িত্ব নিতে অস্বীকার করেছেন? জবাবে শাকিব বলেন, ‘আমি আমার ছেলেকে এভাবে দেখতে চাইনি, তাই রাগের মাথায় গতকাল অনেক কিছু বলেছি। আসলে কালকের দিনটা আমাদের অনুকূলে ছিলো না। আশা করি আজকে থেকে সুন্দর দিন শুরু হবে আমাদের।’

এদিকে শাকিবের নতুন মন্তব্যে অপু তার প্রতিক্রিয়ায় বলেন, ‘গতকাল থেকে আমি এই কথাটাই বলতে চেয়েছি। আমি তো খুব বেশি কিছু চাইনি। চেয়েছি স্বীকৃতি। আমি খুশি সন্তান ও আমার স্বীকৃতি পেয়ে। কারণ এখন আমি মানুষের সামনে মুখ উঁচু করে চলতে পারবো। এরচেয়ে ভালোলাগার কিছু হয় না।’
এদিকে ‘চক্র’ আর চক্রান্ত প্রসঙ্গে অপু বলেন, ‘আমি যা কিছু করেছি নিজের সামাজিক স্বীকৃতি আর সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে করেছি। কেউ ষড়যন্ত্র করে আমাকে দিয়ে কিছু করাননি।’ বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের