,

লক্ষ্মীপুরে গৃহবধূ ধর্ষণের মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

news-image

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর এলাকায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করায় চার জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী এ রায় দেন। রায়ে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার রশিদপুর এলাকার নাছির উদ্দিন, মাসুদ আলম,বাহার উদ্দিন ও মহিন। তবে দণ্ডপ্রাপ্তদের মধ্যে মাসুদ আলম পলাতক রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) আবুল বাশার।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৮ সেপ্টেম্বর রাতে সদর উপজেলার রশিদপুর এলাকায় ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে এক গৃহবধূকে হাত পা বেধে সংঘবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ওই গৃহবধূকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন নির্যাতিত গৃহবধূ বাদী হয়ে চার জনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। একই মাসের ২৬ সেপ্টেম্বর ওই চার আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। পরে শুনানি শেষে আদালত মঙ্গলবার এ রায় দেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের