,

জঙ্গি রিপনের সঙ্গে শেষ সাক্ষাৎ করলেন বাবা-মা

news-image

নিউজ ডেস্ক : সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি দেলোয়ার হোসেন রিপনের সঙ্গে শেষ সাক্ষাৎ করেছেন তার বাবা-মা ও স্বজনেরা।

১১ এপ্রিল মঙ্গলবার দুপুরের পরে কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে তারা সাক্ষাৎ করেন বলে জানিয়েছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ছগির মিয়া।

তিনি জানান, রিপনের প্রাণভিক্ষার আবেদন নাকচ সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কারাগারে পৌঁছে। ফাঁসি কার্যকরের আগে সব ধরনের আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর তার স্বজনেরা শেষ সাক্ষাৎ করে গেছেন।

প্রসঙ্গত, সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা ও তিনজন নিহতের ঘটনায় করা মামলায় মুফতি হান্নান, শরিফ শাহেদুল ও রিপনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। ফেব্রুয়ারি মাসে রিভিউ আবেদন করেন তারা।

১৯ মার্চ রোববার রায়ের পুনর্বিবেচনা চেয়ে মুফতি হান্নানের রিভিউ আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ। ২১ মার্চ মঙ্গলবার সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে এ রায় প্রকাশিত হয়।

রাষ্ট্রপতির কাছে মুফতি হান্নান, শরিফ শাহেদুল ও রিপন প্রাণভিক্ষার আবেদন করলে তিনি তা নাকচ করে দেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের